Dhaka 2:48 am, Monday, 22 June 2026
সর্বশেষ
যোগ, প্রাণায়াম ও আয়ুর্বেদের সমন্বয়ে ঢাকায় উদযাপিত আন্তর্জাতিক যোগ দিবস কুষ্টিয়ায় বিউটি প্লাইউডের এমডি নায়েব আলী পাওনাদারদের টাকা পরিশোধ না করার মামলায় গ্রেপ্তার ক্রীড়াঙ্গনের সোনালি দিনের শেষ সারির এক প্রহরী আবদুস সাদেক টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী ২৩ জুন ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বকাপের নতুন নিয়মে প্রথম লাল কার্ড, ইতিহাসে আলমিরন সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটক লেবানন শত্রু নয়, সমস্যা হিজবুল্লাহ: ইসরায়েল বহুমুখী ক্রীড়া প্রতিভা ও সফল সংগঠক আবদুস সাদেকের ইন্তেকাল

হালদা তীরবর্তী সরকারি হ্যাচারিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: খোঁজ নিলেন হালদার রেনুর

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
  • Update Time : 05:43:31 am, Thursday, 7 May 2026
  • / 136 Time View

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রাউজান উপজেলা অংশের গহিরাস্থ মোবারকখীল হ্যাচারি কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

রাঙ্গামাটি জেলায় পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থেকে ফেরার পথে হালদা নদীর রেণু পরিদর্শন ও বিক্রি কার্যক্রম দেখার জন্য প্রতিমন্ত্রী ঝটিকা পরিদর্শনে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডে হালদা নদীর তীরবর্তী সরকারি হ্যাচারি মোবারেকখীলে ছুটে যান। সেখানে হালদা প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন ও সম্প্রসারণ কাজের অগ্রগতি অবলোকন করেস এবং হ্যাচারির কুয়াতে রাখা রেণু দেখেন এবং স্থানীয় হালদা পাড়ের ডিম সংগ্রহকারীদের সাথে রেণু বিক্রির কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, হালদা নদী জাতীয় সম্পদ। এর জীববৈচিত্র্য রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান, রাউজান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিম, হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী, রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়ীতা বসু,বিএনপি নেতা আবু হানিফ চম্পাসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হালদা তীরবর্তী সরকারি হ্যাচারিতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: খোঁজ নিলেন হালদার রেনুর

Update Time : 05:43:31 am, Thursday, 7 May 2026