Dhaka 12:38 am, Monday, 18 May 2026

একাদশ শ্রেণিতে নগদ টাকা সহায়তা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:03:00 am, Wednesday, 6 May 2026
  • / 33 Time View

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এককালীন ভর্তি সহায়তা ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল সকাল ৯টা থেকে এ সহায়তার জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই সহায়তার জন্য বিবেচিত হবেন। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীদের পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৫০ অর্জন করতে হবে। একই সঙ্গে আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার কম হতে হবে।

এছাড়া এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ২০তম গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া হতদরিদ্র সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, জন্মনিবন্ধনের কপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, আবেদনকারীদের কোনো হার্ডকপি জমা দিতে হবে না। অনলাইনে জমা দেওয়া আবেদনপত্র ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে একটি উচ্চপর্যায়ের কমিটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে। নির্বাচিত শিক্ষার্থীদের সহায়তার অর্থ সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের অনলাইন ব্যাংক হিসাবে পাঠানো হবে।
সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অফিস চলাকালে নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

একাদশ শ্রেণিতে নগদ টাকা সহায়তা দিচ্ছে সরকার

Update Time : 10:03:00 am, Wednesday, 6 May 2026