Dhaka 3:02 am, Thursday, 16 April 2026

মাদক-জুয়ায় ডুবছে ইবি থানা এলাকা, উদ্বিগ্ন স্থানীয়রা

জুয়েল রানা, ইবি থানা প্রতিনিধি
  • Update Time : 03:56:23 am, Sunday, 29 March 2026
  • / 85 Time View

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বিভিন্ন এলাকায় দিন দিন মাদক ও জুয়ার বিস্তার বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যেই মাদক বিক্রি ও জুয়ার আসর বসছে, তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেই।
জানা যায়, ইবি থানার আওতাধীন পাটিকাবাড়ী, ঝাউদিয়া, উজানগ্রাম ও হরিনারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সন্ধ্যার পর থেকে চায়ের দোকানকে কেন্দ্র করে জুয়ার আসর বসে। তাস, ক্যারাম ও লুডুর মতো খেলার আড়ালে বড় অঙ্কের টাকার লেনদেন হয় বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সহজলভ্য হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না বলে তাদের অভিযোগ।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও অন্যান্য অপরাধের ঘটনাও বৃদ্ধি পেয়েছে, যা মাদক ও জুয়ার বিস্তারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া কিছু অসাধু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এ বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, “কেউ সুনির্দিষ্ট তথ্য দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসীর দাবি, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে দ্রুত মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা
এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদক-জুয়ায় ডুবছে ইবি থানা এলাকা, উদ্বিগ্ন স্থানীয়রা

Update Time : 03:56:23 am, Sunday, 29 March 2026