Dhaka 4:34 am, Thursday, 16 April 2026

ভোটের আগেই হরিনারায়ণপুরে নির্বাচনী হাওয়া, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা

জুয়েল রানা,ইবি থানা প্রতিনিধি
  • Update Time : 03:25:55 am, Sunday, 15 March 2026
  • / 235 Time View

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। নির্বাচনের দিন তারিখ নির্ধারণ না হলেও সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, রাস্তার মোড় এবং হাট-বাজার।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সম্ভাব্য প্রার্থীদের নাম ও ছবি সংবলিত ব্যানার–ফেস্টুন রাস্তার পাশে, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে টানানো হয়েছে। বিশেষ করে হরিনারায়ণপুর বাজারসহ আশপাশের এলাকায় এসব ব্যানার–ফেস্টুন মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের পরিচিতি বাড়াতে আগেভাগেই মাঠে নেমেছেন। কেউ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আবার কেউ ব্যানার–ফেস্টুনের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিকে চায়ের দোকান, বাজারের আড্ডা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখন আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে হবেন আগামী দিনের হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান? এ নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় ভোটারদের মতে, উন্নয়ন ও সেবামূলক কাজে এগিয়ে থাকতে পারবেন এমন একজন যোগ্য নেতৃত্বই তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটের আগেই হরিনারায়ণপুরে নির্বাচনী হাওয়া, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা

Update Time : 03:25:55 am, Sunday, 15 March 2026