Dhaka 6:44 pm, Friday, 23 October 2026
সর্বশেষ
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া সাভারে ময়লার গাড়ি থেকে চোরাইকৃত গ্যালন ভর্তি ৮” শ লিটার ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১ দেশে স্বর্ণের দাম কমল, ভরিতে কত? ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট-ফুটবল, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ অবৈধ বিদেশিদের ধরতে ইমিগ্রেশনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার সংসদে। ওসির নিষেধাজ্ঞার ঘোষণা উপেক্ষা করে পূজামণ্ডপে নাগরদোলা।নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ; গ্রেপ্তার ১ ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, প্রজননস্থল ধ্বংসে জোর বিশেষজ্ঞদের স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
১০ হাজার লিটার ডিজেল উদ্ধার ভ্রাম্যমান আদালতের

সিংড়ায় অবৈধ তেল মজুদে অভিযান, ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার

সময়ের কাগজ ডেস্ক
  • Update Time : 02:56:40 pm, Saturday, 7 March 2026
  • / 169 Time View

নাটোরের সিংড়া পৌরসভা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে ডিজেল তেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১০ হাজার লিটার ডিজেল উদ্ধার ভ্রাম্যমান আদালতের

সিংড়ায় অবৈধ তেল মজুদে অভিযান, ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার

Update Time : 02:56:40 pm, Saturday, 7 March 2026