Dhaka 8:28 pm, Wednesday, 22 April 2026

বিপিএলের নিলাম : দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 10:41:02 am, Saturday, 29 November 2025
  • / 342 Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দুই আসরে নিলামের ভিত্তিতে বিভিন্ন ক্রিকেটারদের দলে ভিড়িয়েছিল। এরপর থেকে হয়ে আসছে প্লেয়ার্স ড্রাফট। দীর্ঘ এক যুগ পর ২০২৬ বিপিএল দিয়ে ফের নিলাম ফিরছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির আসন্ন দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। তার আগে ১৫৮ দেশীয় ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বাংলাদেশি ক্রিকেটারদের এই তালিকায় সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন। নিলামের নিয়ম অনুযায়ী– প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে।

এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে দেশি ও বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করে দেয় বিসিবি। সে অনুসারে– ‘এ’ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটারদের ৫০ লাখ, ‘বি’ ক্যাটাগরি ৩৫ লাখ টাকা, ‘সি’ ক্যাটাগরি ২২ লাখ টাকা, ‘ডি’ ক্যাটাগরি ১৮ লাখ টাকা, ‘ই’ ক্যাটাগরি ১৪ লাখ টাকা এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ১১ লাখ টাকা ধরা হয়েছে।

ইতোমধ্যে সরাসরি চুক্তি থেকে দেশি-বিদেশি মিলিয়ে ১৯ জন ক্রিকেটার বিপিএলে দল পেয়েছেন। নিলামের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন কেবল লিটন দাস ও নাঈম শেখ। অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন– শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি রাব্বি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন– আফিফ হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাদমান ইসলাম, আলিস আল ইসলাম, তাইজুল ইসলাম, রিপন মন্ডল, রাকিবুল হাসান।

‘ডি’ ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটাররা হচ্ছেন– হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, মাহফুজুর রহমান রাব্বি, আরিফুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মুশফিক হাসান, মেহরব হোসেন, শাহাদাত হোসেন দিপু, আব্দুল গাফফার সাকলাইন।

‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন– সোহাগ গাজী, নাঈম ইসলাম, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, মারুফ মৃধা, আবু জায়েদ রাহি, ওয়াসি সিদ্দিকি, মুকিদুল মুগ্ধ, শহীদুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, ইফতেখার হোসেন ইফতি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা। ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক দাস অরণ্য, মুনিম শাহরিয়ার, টিপু সুলতান, সফর আলি, শাহরিয়ার সাকিব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিপিএলের নিলাম : দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে

Update Time : 10:41:02 am, Saturday, 29 November 2025