Dhaka 3:10 pm, Sunday, 12 July 2026
সর্বশেষ
বাবার রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির টানা ১২ দিন বিচ্ছিন্ন সেন্টমার্টিন, খাদ্য-ওষুধ সংকট ও বিদ্যুৎহীনতায় চরম দুর্ভোগ শিল্প খাত ভালো থাকলে রাজস্ব ও কর্মসংস্থানও বাড়বে: অর্থমন্ত্রী আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে নীতিমালা সংশোধনের আহ্বান ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করুন: প্রধানমন্ত্রী বিষ্ণুদিয়া টেকনিক্যাল স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদযাপন এবার তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী মাঠের বাইরে সবচেয়ে বড় ম্যাচ: ক্ষমতা বনাম ফুটবল বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

‘সেকেন্ড লাইফ হিসেবে কোচিং করার কথা ভেবেছিলাম’

স্পোর্টস ডেস্ক
  • Update Time : 02:43:55 pm, Thursday, 6 November 2025
  • / 191 Time View

চলতি সপ্তাহে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তারপর প্রথমবার আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের।

শুরুতে আশরাফুল বলছিলেন নিজের কোচিং পেশা নিয়ে, ‘প্রত্যেক মানুষেরই একটা স্বপ্ন থাকে। ক্রিকেট খেলা শেষ হওয়ার পর আমি সেকেন্ড লাইফ হিসেবে কোচিং করার কথা ভেবেছিলাম। যেহেতু আমার ক্রিকেট জীবনে অনেক ভালো ইনিংস আছে এবং খারাপ ইনিংসও আছে, সেই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এ কারণেই কোচিংয়ে আসতে চেয়েছি।’

পরে লেভেল থ্রি কোর্স নিয়ে আশরাফুল বলেন, ‘তিন বছর আগে একটা সুযোগ আসে। আবুধাবিতে লেভেল থ্রি কোচিং কোর্স হচ্ছিল। তখন বুলবুল ভাই আমাকে ফোন দিয়ে বলেন, লেভেল থ্রি কোর্স হবে, তুই চলে আয়। আমি নিজের খরচে গিয়েছিলাম এবং কোর্স সম্পন্ন করেছি।’

নিজের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে আশরাফুল জানাচ্ছিলেন, ‘শেষ দুই বছর রংপুর রাইডার্স আমাকে বড় ব্রেক দিয়েছে গ্লোবাল টি-২০ টুর্নামেন্টে কাজ করার জন্য। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তারপর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ- এমনকি মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইয়ুথের হয়ে কাজ করেছি। পাশাপাশি কয়েকটি একাডেমিতেও কোচিং করেছি।’

এরপর নিজের স্বপ্নের কথা জানিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘মাঝে মাঝে আবার আমি ক্রিকেটও খেলতাম, আসলে খেলাটা এত ভালো করি যে ছাড়তে পারছিলাম না। ইংল্যান্ডে শেষ দুই বছর ক্রিকেটও খেলেছি। সবার একটা স্বপ্ন থাকে দেশের হয়ে কাজ করার। যেহেতু আমি ক্রিকেটের মানুষ, আজ বিসিবি আমাকে আয়ারল্যান্ড সিরিজে কাজ করার সুযোগ দিয়েছে। তাই টিমটাকে দেখতে চাই।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সেকেন্ড লাইফ হিসেবে কোচিং করার কথা ভেবেছিলাম’

Update Time : 02:43:55 pm, Thursday, 6 November 2025