Dhaka 8:21 am, Wednesday, 10 December 2025
সর্বশেষ
‘আমি মেসি হতে চাই না’ খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ড্র অনুষ্ঠানে থাকছে না ইরান বিপিএলের নিলাম : দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি দুই দিনে শেষ টেস্ট, উইকেটকে ‘খুব ভালো’ বললো আইসিসি নোয়াখালীতেই চূড়ান্ত পর্ব

আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 11:20:09 am, Monday, 27 October 2025
  • / 57 Time View

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার অভিযোগে ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

রোববার পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারতে ফেরত পাঠানো সবাই ‘ডংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জনই হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া ১৫ জন কাইথালের এবং ৫ জন আম্বালার বাসিন্দাও রয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত এসব ভারতীয়র বেশিরভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

করনাল পুলিশ জানায়, সবাইকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনো দালালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। করনালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, “আজ আরও কিছু ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে হরিয়ানার ৫০ জন। কেবল করনাল জেলা থেকেই রয়েছেন ১৬ জন। সবাই ‘ডংকি রুটে’ যুক্তরাষ্ট্রে ঢুকেছিল, কিন্তু আজ ফেরত এসেছে।”

তিনি জানান, পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, “অবৈধ পথে বিদেশে যাওয়া বিপজ্জনক এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তদন্ত চলছে, কারও বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড থাকলে তা তদন্তেই ধরা পড়বে।”

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয়কে। এ বছরই শত শত ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছে বা অভিবাসন আইন ভঙ্গ করছে, তাদের নিয়মিতভাবেই বহিষ্কার করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরও অর্ধশতাধিক ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

Update Time : 11:20:09 am, Monday, 27 October 2025