Dhaka 8:48 am, Wednesday, 10 December 2025
সর্বশেষ
‘আমি মেসি হতে চাই না’ খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তারেক রহমান ভোটার হননি, আবেদন সাপেক্ষে ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন : ইসি সচিব খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা পরিবারের: মাহদী আমিন খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় ড্র অনুষ্ঠানে থাকছে না ইরান বিপিএলের নিলাম : দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি দুই দিনে শেষ টেস্ট, উইকেটকে ‘খুব ভালো’ বললো আইসিসি নোয়াখালীতেই চূড়ান্ত পর্ব

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 01:48:01 pm, Sunday, 26 October 2025
  • / 65 Time View

৮-১৪ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। ১৩ নভেম্বর বাংলাদেশ ফুটবল দলের আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও একই ভেন্যুতে। একই সময়ে দুটি খেলার সূচি পড়ায় সংকট তৈরি হয়।

গতকাল জাতীয় স্টেডিয়ামে উপদেষ্টা ও বাংলাদেশে অবস্থিত বিদেশি কুটনৈতিকদের সাথে একটি প্রীতি ম্যাচ হয়। সেই প্রীতি ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফুটবলকে প্রাধান্য দিয়ে আরচ্যারিকে কমলাপুর কিংবা আর্মি স্টেডিয়াম ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত জানান। কিন্তু আরচ্যারি ফেডারেশন ১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলার দাবি জানায়। জাতীয় ক্রীড়া পরিষদ আরচ্যারি ফেডারেশনের দাবিতে সম্মতি দিয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘১২ নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আরচ্যারি হবে। বাফুফে ও আরচ্যারি দুই ফেডারেশনের সঙ্গে আমার কথা হয়েছে। দুই ফেডারেশন এতে সম্মত। আগামীকাল এই সংক্রান্ত চিঠি ইস্যু করবে জাতীয় ক্রীড়া পরিষদ।’

আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমরা জেনেছি ১২ নভেম্বর পর্যন্ত আমরা খেলা পরিচালনা করতে পারব। ১৩-১৪ নভেম্বর বাকি দুই দিনের খেলা আর্মি স্টেডিয়ামে আয়োজন করব। আমাদের কষ্ট হলেও ফুটবল ও ক্রীড়াঙ্গনের স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদের এই সিদ্ধান্তে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও

Update Time : 01:48:01 pm, Sunday, 26 October 2025