Dhaka 10:12 pm, Monday, 19 October 2026
সর্বশেষ
বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বকাপে গ্রুপসেরা হতে চায় বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি

মো, এলাহী মালয়েশিয়া
  • Update Time : 01:24:05 pm, Monday, 19 October 2026
  • / 58 Time View

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। গত ১৭ ও ১৮ অক্টোবর জর্জ টাউনের এনবিএল রেমিট্যান্স হাউসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্টের নিবন্ধন ও পাসপোর্ট বিতরণসংক্রান্ত সেবা দেওয়া হয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ই-পাসপোর্টের সেবার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ অনুমতিপত্র, পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে প্রবাসীদের প্রয়োজনীয় পরামর্শও প্রদান করা হয়।

পেনাংয়ে বসবাসরত বাংলাদেশিদের কাছে কনস্যুলার সেবা সহজে পৌঁছে দেওয়া এবং পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থান ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার এবং মালয়েশিয়ার প্রচলিত আইন, বিধিবিধান ও স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।প্রবাসীদের পাসপোর্ট ও অন্যান্য জরুরি কনস্যুলার সেবা নিশ্চিত করার পাশাপাশি আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালয়েশিয়ায় পেনাং রাজ্য জর্জ টাউনে হাইকমিশনে কনস্যুলার সেবা পেলেন তিন শতাধিক বাংলাদেশি

Update Time : 01:24:05 pm, Monday, 19 October 2026