Dhaka 10:40 am, Sunday, 30 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

বলিউড অভিনেতা সতীশ শাহ মারা গেছেন

বিনোদন ডেস্ক:
  • Update Time : 11:53:26 am, Saturday, 25 October 2025
  • / 291 Time View

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ মারা গেছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে দাপটের সঙ্গে অভিনয় করে যাওয়া এই তারকা আজ (২৫ অক্টোবর) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহঅভিনেতা জনি লিভার। তিনি জানান, ‘চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। সতীশ শুধু অসাধারণ অভিনেতাই নন, ছিলেন ভীষণ মানবিক একজন মানুষ।’

জানা গেছে, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে সতীশ শাহের। কিছুদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তার অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর লড়াই চালিয়ে যেতে পারেননি তিনি। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার দুপুর আড়াইটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিচালক অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু সতীশ শাহ আর নেই। কিডনি বিকল হয়ে তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।’সতীশ শাহের মরদেহ আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। আগামীকাল (২৬ অক্টোবর) সম্পন্ন হবে শেষকৃত্য।

চার দশকেরও বেশি সময়জুড়ে অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন সতীশ শাহ। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘কহো না পেয়ার হ্যায়’ থেকে শুরু করে ‘ম্যায় হুঁ না’— প্রতিটি সিনেমাতেই তার অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে।

এ ছাড়াও ছোটপর্দায় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছান তিনি। হাস্যরস, সংলাপ ও অভিব্যক্তির জাদুতে মুগ্ধ করেছিলেন অগণিত দর্শককে।

সতীশ শাহের প্রস্থান বলিউডে এক গভীর শূন্যতা তৈরি করেছে। তার সহকর্মীরা জানিয়েছেন, সতীশের মতো অভিনেতা ও মানুষ খুব কমই পাওয়া যায়— যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শককে হাসিয়েছেন, ভাবিয়েছেন, ছুঁয়ে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বলিউড অভিনেতা সতীশ শাহ মারা গেছেন

Update Time : 11:53:26 am, Saturday, 25 October 2025