Dhaka 2:33 am, Thursday, 16 April 2026

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের

জিয়ারত জুয়েল :
  • Update Time : 05:00:44 pm, Monday, 2 March 2026
  • / 115 Time View

টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম(৭০) কে বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ সোমবার(২ মার্চ) বিকেলে সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করে টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে টাঙ্গাইল আদালত চত্বর (হেলিপ্যাড) মাঠে প্রথম ও বিকেলে সখীপুরের বেড়বাড়ি গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সখীপুরে জানাজার আগে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম), সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন,আতোয়ার রহমান,সোহানুর রহমান সোহেল, ইদ্রিস শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, সুলতান শরীফ পান্না, জাহাঙ্গীর তারেক, সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ প্রমুখ।

জানাজায় টাঙ্গাইল জেলা, বাসাইল-সখিপুর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা
–কর্মীদের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি,সুশীল সমাজ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জোয়াহেরুল ইসলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে পালিয়ে ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ ফেব্রুয়ারি কলকাতার দমদম এলাকার ফনিক্স মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শেষ ছয় দিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ‘মাল্টি অর্গান ফেইলিওরের’ কারণে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অনুমতিতে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। এ সময় পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।মরদেহ সীমান্তে পৌঁছালে তাঁকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। তবে নিরাপত্তাজনিত কারণে দ্রুত চেকপোস্ট ত্যাগ করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করে। মরদেহের সঙ্গে থাকা মরহুমের ভাগনে রনি আহমেদ বলেন, ‘আমরা বেনাপোল ইমিগ্রেশনে পৌঁছালে বিশেষ ট্রাভেল পারমিটের কাগজপত্র দেখে পুলিশ মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি দেশে ঢোকার অনুমতি দেয়।’

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানা যায়, জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৫ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদেও একই পদে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ও সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের

Update Time : 05:00:44 pm, Monday, 2 March 2026