Dhaka 9:04 pm, Wednesday, 7 October 2026
সর্বশেষ
রোহিঙ্গা প্রত্যাবাসনে রেডক্রসকে জোরালো ভূমিকা রাখার আহ্বান রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরকীয়া অভিযোগে ৫০ হাজার টাকায় করা হয়েছিল খুনের চুক্তি : পিবিআই ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকাজের উদ্বোধন করলেন উপাচার্য সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের রাজনৈতিক আশ্রয় নয় : হুইপ বকুল বাংলাদেশ-জার্মানি সম্পর্ক আরো গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ দুই দেশ জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর তরুণদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি কাল

অতিরিক্ত ব্যয়ের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:46:45 am, Tuesday, 6 October 2026
  • / 4 Time View

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিনা মূল্যে পাঠ্যবই ছাপানোর কাজে গোপনীয় দর ফাঁস, সিন্ডিকেট তৈরি এবং প্রায় ২৫২ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগে এনসিটিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে প্রেরিত একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম ঢাকার মতিঝিলে অবস্থিত এনসিটিবির প্রধান কার্যালয়ে এ ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে দুদক টিম অভিযোগের মূল সত্যতা ও অনিয়মের মাত্রা যাচাইয়ের উদ্দেশ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেকর্ডপত্র সংগ্রহ করে। এর মধ্যে রয়েছে প্রাথমিক প্রাক্কলনের কপি, দাপ্তরিক মূল্য তালিকা এবং এনসিটিবির ৪২৩তম বোর্ড সভার কার্যবিবরণীসহ অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র।

দুদক সূত্রে জানা গেছে, সংগৃহীত রেকর্ডপত্র ও নথিগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের আলোকেই পরবর্তীতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অতিরিক্ত ব্যয়ের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

Update Time : 11:46:45 am, Tuesday, 6 October 2026