Dhaka 5:26 pm, Tuesday, 6 October 2026
সর্বশেষ
বদলি যখন বাণিজ্য, লটারি তখন সমাধানের পথ আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ : অ্যাটর্নি জেনারেল জাহাজ নির্মাণ পুনঃপ্রক্রিয়ায় প্রশাসনিক জট খোলার নীতিগত সিদ্ধান্ত শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বসুন্ধরা আবাসিকে জ্বালানি সংকট, তেল আনতে ছুটতে হচ্ছে দূরে বিদেশি উড়োজাহাজের চলাচল নজরদারিতে, বাড়ছে ওভারফ্লাই আয় হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:58:19 am, Tuesday, 6 October 2026
  • / 4 Time View

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আলোচিত এ হত্যা মামলার সাত বছর পূর্ণ হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। 

মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে দেশের অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে। এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।

অ্যাটর্নি জেনারেল বলেন, হত্যা মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার চেষ্টা থাকবে।

আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে নিম্ন আদালতে ২৫ আসামির সাজা হলেও সাত বছর পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানির অপেক্ষা চলছে।

মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, শুধু ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নিজেদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী দাবি করা অভিযুক্তরা এ নির্মম হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ : অ্যাটর্নি জেনারেল

Update Time : 09:58:19 am, Tuesday, 6 October 2026