Dhaka 5:51 am, Wednesday, 30 September 2026
সর্বশেষ
ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি এনসিপি নেতার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ওয়ার্ল্ড এনার্জিস সামিটে দেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ গাইবান্ধায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের মধ্যেই অসুস্থ গরু জবাই, জরিমানা টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

পারমাণবিক অস্ত্র পেলে বিশ্বকে জিম্মি করবে ইরান: যুক্তরাষ্ট্র

সময়ের কাগজ আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 05:06:22 am, Tuesday, 29 September 2026
  • / 8 Time View

ছবি সংগৃহীত

পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে জিম্মি করতে পারে বলে জানিয়ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে এই পথ দিয়ে যুদ্ধ শুরুর আগের সময়ের প্রায় সমপরিমাণ তেল পরিবহণ হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে বলে সতর্ক করেন রুবিও। তার ভাষায়, ইরান তখন হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে, আর কোন দেশ পাবে না—সেটিও নির্ধারণ করতে পারে। তিনি এটিকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ বলে উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে, যারা ভবিষ্যৎ নিয়ে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

রুবিওর অভিযোগ, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইরান তার জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি ও নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।

তিনি আরও অভিযোগ করেন, ইরান হিজবুল্লাহ, হামাস এবং ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায় পৃষ্ঠপোষকতা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পারমাণবিক অস্ত্র পেলে বিশ্বকে জিম্মি করবে ইরান: যুক্তরাষ্ট্র

Update Time : 05:06:22 am, Tuesday, 29 September 2026