Dhaka 10:09 pm, Tuesday, 29 September 2026
সর্বশেষ
ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে ‘থানার ইট খুলে নেওয়ার’ হুঁশিয়ারি এনসিপি নেতার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার ১ ওয়ার্ল্ড এনার্জিস সামিটে দেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ গাইবান্ধায় অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাবের মধ্যেই অসুস্থ গরু জবাই, জরিমানা টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে

যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:39:55 am, Sunday, 27 September 2026
  • / 10 Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরসহ বিভিন্ন আন্তর্জাতিক জলপথে মার্কিন যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ারগুলোতে হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি গণমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপমন্ত্রী আলী মোহাম্মদী এই হুঁশিয়ারি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির জবাব দিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প যদি হরমুজ প্রণালিকে তার নিজের এলাকা মনে করেন, তবে এই জলপথে তাদের কোনো যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন?’ তিনি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘আমেরিকা যদি সত্যিই এই জলপথ নিয়ন্ত্রণের দাবি করে, তবে যেন তাদের অন্তত একটি জাহাজ এই এলাকার কাছাকাছি নিয়ে এসে দেখায়।’ 

মোহাম্মদী স্পষ্ট করে জানান, ওয়াশিংটন নতুন করে কোনো যুদ্ধ শুরু করলে ইরানের আক্রমণ কেবল হরমুজ প্রণালিতেই সীমাবদ্ধ থাকবে না; ভারত মহাসাগরে থাকা মার্কিন রণতরিগুলোতেও তারা জোরালো হামলা চালাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি ইরানের

Update Time : 05:39:55 am, Sunday, 27 September 2026