Dhaka 5:55 pm, Sunday, 27 September 2026

খেলার মাঠে হঠাৎ উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:50:58 am, Saturday, 26 September 2026
  • / 8 Time View

খেলতে গিয়ে অসুস্থ হয়ে হঠাৎ স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৭ বছর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আফসারের অন্তিম মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, তিনি রাতের বেলা একটি স্টেডিয়ামে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েন। তখন তিনি হাঁটু গেড়ে বসার মুহূর্তের মধ্যেই উপুড় হয়ে যান।

এরপর তাকে অন্যরা ধরে বুকে চাপ ও পানি দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোনো নড়াচড়া দেখতে না পেয়ে সবাই ধরাধরি করে তাকে নিয়ে যায়। 

এদিকে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় এ শোক জানান তিনি।

শোকবার্তায় মন্ত্রী মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। 

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ড. আবদুল মঈন খান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

জানা যায়, আশরাফুল আফসার বিসিএস ২৫ তম ব্যাচের একজন ক্যাডার ছিলেন।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খেলার মাঠে হঠাৎ উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

Update Time : 08:50:58 am, Saturday, 26 September 2026