Dhaka 12:03 am, Saturday, 19 September 2026
সর্বশেষ
কুষ্টিয়ার হরিনারায়ণপুরে জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজধানীতে মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত মসজিদে জুমার নামাজে বোমা হামলা, পুলিশসহ নিহত বেড়ে ১৬ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান, ধন্যবাদ দিলেন মোদি ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র কারাগার থেকে গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হার্টের পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন বিদেশ যাওয়ার প্রয়োজন হচ্ছে না স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে : পানিসম্পদ মন্ত্রী

ভারত থেকে ফিরেই গুরুতর অসুস্থ শি-রামাফোসা?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:04:28 pm, Thursday, 17 September 2026
  • / 11 Time View

ভারতে ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অসুস্থ হয়ে পড়েছেন। এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে এসব দাবি বিভ্রান্তিকর বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্টচেক দল জানায়, শি চিনপিং ও রামাফোসার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পোস্টের পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই। একই সঙ্গে এ ধরনের ‘বিদ্বেষপূর্ণ পোস্ট’ ছড়িয়ে না দেওয়ার জন্য সতর্ক করেছে মন্ত্রণালয়। সম্প্রতি নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের পর শি চিনপিংকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, সম্মেলনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি অ্যাকাউন্টে আরো দাবি করা হয়, ভারত ছাড়ার সময় শির হাঁটতে সমস্যা হচ্ছিল। চীনে ফেরার পর তাকে বেইজিংয়ের ৩০১ হাসপাতালে নেওয়া হয়।

তবে এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ব্রিকস সম্মেলনে শি চিনপিং নির্ধারিত সব কর্মসূচিতে অংশ নেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন। শিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কয়েকটি ছবি ও ভিডিও পরে ভুয়া বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে শনাক্ত করা হয়।

ব্রিকস সম্মেলনের প্রথম দিনে মোদি বক্তব্য দেওয়ার সময় শির দিকে তাকিয়ে ‘ইজ ইট ওকে?’ বলেছিলেন।

এই ঘটনাকেও শির অসুস্থতার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা হয়। তবে পরে বলা হয়, মোদি শির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করেননি। তিনি শির কানে থাকা অনুবাদ যন্ত্র ঠিক আছে কি না, সেটিই জানতে চেয়েছিলেন। 

অন্যদিকে সিরিল রামাফোসাকে নিয়েও অসুস্থতার গুজব ছড়িয়েছে। তার দপ্তর জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শে তিনি কিছু জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নেবেন না এবং কিছুদিন বিশ্রাম নেবেন। তবে তার অসুস্থতার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারত থেকে ফিরেই গুরুতর অসুস্থ শি-রামাফোসা?

Update Time : 12:04:28 pm, Thursday, 17 September 2026