Dhaka 11:47 pm, Sunday, 13 September 2026
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে ইঞ্জিনিয়ার নিহত স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে : আইনমন্ত্রী লং মার্চের নামে লং ড্রাইভ করছে জামায়াত : রাশেদ খান স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান ফ্রান্সের ৩ সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:15:24 pm, Saturday, 12 September 2026
  • / 10 Time View

সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ‘এ’ দল। ছবি: ভিডিও থেকে নেওয়া
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে নিয়ে ফিরছে বাংলাদেশ ‘এ’ দল। 

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ (১২ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’।

ব্লুমফন্টেইন ও কিম্বার্লিতে প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। 

পচেফস্ট্রুমে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস আল ইসলামের ঘূর্ণিতে ৪০ ওভারে ১৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। রিশাদ ৪ ও আলিস ৩ উইকেট শিকার করেন। 

জবাবে ১৭ ওভার বাকি রেখে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

সফরকারীদের জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও নাঈম শেখ। দুজনই পান ফিফটির দেখা।  

তাদের ৯২ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর বাংলাদেশ আরো ৪ উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি। 

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ‘এ’ : ৪০ ওভারে ১৮২ অলআউট (অ্যাকারম্যান ৫৪, মানাক ৪৩, হামজা ৩১; রিশাদ ৪/৪৫, আলিস ৩/৩৫)।

বাংলাদেশ ‘এ’ : ৩৩ ওভারে ১৮৫/৫ (সাইফ ৬১, নাঈম ৬০; সিমন্ডস ৩৩৬)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৫ উইকেটে জয়ী। 
সিরিজ: তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে জয়ী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

Update Time : 03:15:24 pm, Saturday, 12 September 2026