Dhaka 5:44 pm, Sunday, 13 September 2026
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে ইঞ্জিনিয়ার নিহত স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে : আইনমন্ত্রী লং মার্চের নামে লং ড্রাইভ করছে জামায়াত : রাশেদ খান স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান ফ্রান্সের ৩ সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:30:56 am, Sunday, 13 September 2026
  • / 5 Time View

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

তবে নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। 

রবিবার (১৩ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য যে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে, তা বাড়িয়ে ২৫ কোটি করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে এ বছর পুরো টাকা দেওয়া যাবে কি না, তা পর্যালোচনা চলছে। এ বছর না হলেও আগামী বছর পুরো টাকা দেওয়া হবে বলে আশা করি।’ 

তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মফস্বল, অর্থাৎ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। যারা আর্থিক সহযোগিতা চান, তাদের সহযোগিতা করা হয়।

জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে সভায় জামালপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্যসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

Update Time : 09:30:56 am, Sunday, 13 September 2026