Dhaka 11:45 pm, Saturday, 12 September 2026
সর্বশেষ
১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপির বাংলাদেশে আরো ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি রাজধানীতে এসি সার্ভিসিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল : জামায়াত আমির এক সপ্তাহে তেলের দাম বাড়ল ১০ ডলার ‘ইসরায়েলের দায়মুক্তির অবসান ঘটাতে হবে’—ট্রাম্পকে আয়ারল্যান্ডের বিরোধী দল নেতা সোমবার হরমুজ চুক্তি সই করবেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা জামায়াত বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : রাশেদ খান

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:46:22 pm, Friday, 11 September 2026
  • / 12 Time View

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) যোগদানের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা ত‌্যাগ করবেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল নেতৃত্বে পাঁচ সদস‌্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব‌্য সিপিসিতে অংশগ্রহণ করবেন।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, ও মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

১৩ থেকে ১৯ সেপেটেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন।

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ : কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ‌্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া ব্যারিস্টার কায়সার কামাল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অব দ্য ওয়েস্টার্ন কেপ এ্যালেন ওয়াইন্ড (Alan Winde)-এর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে করবেন।

প্রতিনিধিদল সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর রবিবার ঢাকা প্রত্যাবর্তন করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

Update Time : 03:46:22 pm, Friday, 11 September 2026