Dhaka 10:35 pm, Sunday, 13 September 2026
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? ভাত রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে ইঞ্জিনিয়ার নিহত স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল শেকৃবির ৬ শিক্ষক-কর্মকর্তাকে চাকরিচ্যুতির সুপারিশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে : আইনমন্ত্রী লং মার্চের নামে লং ড্রাইভ করছে জামায়াত : রাশেদ খান স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার : ডা. জুবাইদা রহমান ফ্রান্সের ৩ সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু

জামায়াত বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:15:27 pm, Saturday, 12 September 2026
  • / 9 Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, বিরোধী দল জামায়াত আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। জামায়াতের উসকানিতে নিষিদ্ধ ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে মিছিল করছে।

এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। 

তিনি বলেন, আপনারা তারেক রহমানের বিএনপি করেন, রাশেদ খানের বিএনপি করার প্রয়োজন নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা ভুল করেছিলেন, তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। এখন সবাই বিএনপির এক ছাতার নিচে এসে মূলধারার বিএনপি করবেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়সভায় রাশেদ খান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে বিচার-সালিসের নামে কাউকে হয়রানি, চাঁদাবাজি, জুলুম বা নির্যাতন করা যাবে না। 

তিনি বলেন, আমি ওয়াদা করছি, কারো সঙ্গে বৈষম্য করব না। অতীতের সবকিছু ভুলে বিএনপির সব নেতাকর্মীকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবুর রহমান মিনি, ডা. নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু, নজরুল ইসলাম তোতা, রেজাউল ইসলাম, নজরুল মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন, আশরাফুজ্জামান লাল, মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. নুরুল ইসলামসহ একাধিক নেতাকর্মী মূলধারার বিএনপির সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াত বিএনপির ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে : রাশেদ খান

Update Time : 02:15:27 pm, Saturday, 12 September 2026