Dhaka 2:36 am, Friday, 11 September 2026
সর্বশেষ
কর পরিশোধে গ্রামীণ কল্যাণের আইনি লড়াইয়ে নতুন মোড় চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব গুদাম থেকে ৯২০ বস্তা সার উদ্ধার, ডিলারের বিরুদ্ধে মামলা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ : পরিকল্পনামন্ত্রী জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:47:10 pm, Wednesday, 9 September 2026
  • / 9 Time View

খুলনায় মোস্তাকিন (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে এ ঘটনা ঘটে।

কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মোস্তাকিন নগরীর আলকাতরা মিলের পাশের এলাকার বাসিন্দা শহিদুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মোস্তাকিনকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

Update Time : 05:47:10 pm, Wednesday, 9 September 2026