Dhaka 12:39 pm, Sunday, 25 October 2026
সর্বশেষ
শৈলকূপায় বাড়ির মালিককে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট এবিজি ইউনিভার্সিটি কাপের সব ম্যাচের সূচি, জেনে নিন বিস্তারিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের নতুন সম্ভাবনা বদলি বাণিজ্য বন্ধে লটারিই হতে পারে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অস্ত্র সৌদির কারাগারে হাজারো বাংলাদেশি, দূতাবাসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ১০০ টাকার নিচে মিলছে না সবজি জনসংখ্যা বাড়াতে নতুন পরিকল্পনা চীনের গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, বার্সেলোনার আবেগঘন বার্তা সেক্টর ১২-এ হেপাটাইটিস বি সচেতনতা ও ফ্রি রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, পুলিশের হেফাজতে যুবক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:50:14 pm, Saturday, 5 September 2026
  • / 46 Time View

রাজধানীর ফার্মগেটে বিএনপির সভায় যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক মোটরসাইকেল চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে প্রবেশের পরেই এ ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

ওসি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে।

প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই চালক প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে মোটরসাইকেলসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি ওসি মনিরুজ্জামান। 

তিনি আরো বলেন, ওই যুবক আমাদের বলেছে, বাম পাশের লেন বন্ধের বিষয়টি সে জানত না।

ইতিমধ্যে ওই যুবকের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করেছে পুলিশ, তবে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, পুলিশের হেফাজতে যুবক

Update Time : 02:50:14 pm, Saturday, 5 September 2026