Dhaka 3:10 am, Saturday, 23 May 2026

রামিসা হত্যা: রবিবারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 04:01:20 am, Friday, 22 May 2026
  • / 44 Time View

ঢাকার পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী রবিবারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।একই সঙ্গে তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার।ভুক্তভোগী পরিবারটির আরেক মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান তিনি।প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বাসায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ আরও অনেকে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামিসা হত্যা: রবিবারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 04:01:20 am, Friday, 22 May 2026