Dhaka 4:00 am, Wednesday, 26 August 2026
সর্বশেষ
নাগরিকত্ব থেকে মক্কা চুক্তি: হুমায়ুন কবিরকে ঘিরে যত প্রশ্ন বসুন্ধরার স্টিল প্রকল্পে একের পর এক ধাক্কা, বাড়ল ব্যয় ৩ হাজার কোটি এক ছাদের নিচে সরকারি সেবা, দাউদপুরে প্রশংসিত উদ্যোগ চীনে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, বাংলাদেশকে নিতে হবে কঠোর পদক্ষেপ পরীমণির গাড়ি বিতর্কে নামের ভুলে কি বদলে গিয়েছিল আসল পরিচয়? এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কেন গুরুত্বপূর্ণ ভারতবিরোধী রাজনীতির ফাঁদে পড়লে বিপদ বিএনপিরই ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল উগ্রবাদকে ছাড় নয়, আইনের কঠোর প্রয়োগই হতে পারে সমাধান

মা হচ্ছেন অভিনেত্রী পূজা

সময়ের কাগজ বিনোদন ডেস্ক :
  • Update Time : 06:41:21 am, Wednesday, 22 April 2026
  • / 123 Time View

আবারও মা হতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত এক ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।ভ্লগে পূজা জানান, তিনি দ্বিতীয়বারের মতো গর্ভবতী। এ সময় তিনি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে বিষয়টি নিশ্চিত করেন।শুধু সুখবরই নয়, ভিডিওতে এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে পরিবারে যে বাস্তব চ্যালেঞ্জ আসে, সেসব বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন পূজা ও কুণাল।এর আগে প্রায় এক দশকের সম্পর্কের পর ২০২০ সালে আইনি বিয়ে সম্পন্ন করেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা মহামারির সময় বড় আয়োজন না করে বিয়ের জন্য নির্ধারিত বাজেট সমাজসেবামূলক কাজে দান করেছিলেন তারা। একই বছরের অক্টোবর মাসে তাদের ঘর আলো করে জন্ম নেয় প্রথম সন্তান কৃষভ।বিয়ের চার বছর পর এবার পরিবারে আসছে নতুন সদস্য। বর্তমানে নতুন অতিথিকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এই তারকা দম্পতি।অভিনয় জীবনে পূজা বন্দ্যোপাধ্যায় দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। এ ছাড়া তাঁকে দেখা গেছে ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক সিনেমায়। ওয়েব সিরিজ ‘পাপ’ ও ‘ক্যাবারে’-তেও অভিনয় করেছেন তিনি।বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও জনপ্রিয় মুখ পূজা। ‘কাহানি হামারে মহাভারত কি’ এবং ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’–র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘বাংলা ড্যান্স বাংলা ড্যান্স’ অনুষ্ঠানের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মা হচ্ছেন অভিনেত্রী পূজা

Update Time : 06:41:21 am, Wednesday, 22 April 2026