Dhaka 1:03 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন

সময়ের কাগজ ডেস্ক:
  • Update Time : 04:50:41 pm, Tuesday, 17 November 2026
  • / 36 Time View

গাজীপুর শহরের জয়দেবপুর ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি সেমিপাকা বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছায়াবীথি এলাকায় সাবেক মন্ত্রীর একটি সেমিপাকা বাসা রয়েছে। এর পাশেই রয়েছে তার বহুতল ভবন।

আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

সেমিপাকা বাসাটি ভাড়া দেওয়া ছিল। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাড়াটিয়াদের বাসা থেকে বের করে দিয়ে দুর্বৃত্তরা সেখানে আগুন ধরিয়ে দেয়।

প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।এ ঘটনায় সেমিপাকা বাসা ও এর আসবাবপত্র পুড়ে গেছে। তবে পাশের বহুতল ভবনটি অক্ষত রয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। বাসায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসকাগজ/আরডি

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় আগুন

Update Time : 04:50:41 pm, Tuesday, 17 November 2026