Dhaka 1:01 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

রুয়ান্ডায় যৌথভাবে অভিবাসী নির্বাসন কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:52:45 am, Tuesday, 17 November 2026
  • / 10 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
অভিবাসী প্রত্যাবাসন বা নির্বাসনের প্রক্রিয়া জোরদার করার অংশ হিসেবে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথভঅবে একটি অভিবাসী নির্বাসন কেন্দ্র খুলতে যাচ্ছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ। এই দেশগুলো হলো জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস এবং নেদারল্যান্ডস।

গতকাল ১৬ নভেম্বর (সোমবার) নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। আগামী বছর, অর্থাৎ ২০২৭ সাল নাগাদ কেন্দ্রটি অভিবাসীদের গ্রহণ করার জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে জানানো হয়েছে বিবৃতিতে।

আরও বলা হয়েছে, এ পরিকল্পনাটি এমন সব অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা অবৈধভাবে তাদের দেশে অবস্থান করছেন এবং যাদের ইতোমধ্যেই ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো নথিবিহীন অভিবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হয়, সেক্ষেত্রে এই কেন্দ্রটি একটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে রুয়ান্ডার এই অভিবাসনকেন্দ্র।

এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এই পরিকল্পনাটি কেবল সেই সব অভিবাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে—যেসব অভিবাসী এই পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ৫টি দেশে এই পাঁচটি দেশে আইনিভাবে বসবাস কিংবা অবস্থানের সব সুযোগ হারিয়ে ফেলেছেন; কেবল তাদেরকেই রুয়ান্ডার নির্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য উপযুক্ত বলে বিবেচনা করা হবে।

“নির্বাসিত ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজে মিশে যেতে পারবেন অথবা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন”, বিবিসিকে বলেছেন ওই কর্মকর্তা।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অভিবাসনপ্রত্যাশীদের জন্য রুয়ান্ডায় একটি আশ্রয়কেন্দ্র গঠনের উদ্যাগ নিয়েছিল যুক্তরাজ্য। রুয়ান্ডার সরকারের সঙ্গে এ বিষয়ক একটি চুক্তিও করেছিল লন্ডন।

কিন্তু আইনি জটিলতার কারণে চুক্তিটি পুরোপুরি কার্যকর করা যায়নি এবং শেষে ২০২৪ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসা লেবার পার্টির সরকার সেটি পুরোপুরি বাতিল করে দেয়।

তবে নতুন এই পরিকল্পনায় যুক্ত হওয়ার সম্ভাবনা যুক্তরাজ্য উড়িয়ে দেয়নি। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত তারা পুরো বিষয়টি ‘আগ্রহের সঙ্গে’ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে অভিবাসন সমস্যায় জর্জরিত অপর দেশ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রস্তাবিত এই অভিবাসী নির্বাসন কেন্দ্রের সমালোচনা করেছেন। সোমবার স্পেনীয় সম্প্রচারমাধ্যম তেলেসিনকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ বলেছেন, “আমি এর মধ্যে কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখতে পাচ্ছি না। এটি কোনো সমাধান নয়।”

এই পাঁচটি দেশ দাবি করছে যে, অভিবাসীদের বিদেশে পাঠানোর এই পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর মতে, এটি অভিবাসীদের অধিকার লঙ্ঘনের কারণ হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নে সম্প্রতি গৃহীত একটি সংস্কারের পথ ধরেই এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে, যা জোটের বাইরে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি করে দিয়েছে।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, এই পাঁচটি দেশ ইউরোপের আশ্রয় প্রদান ব্যবস্থার ওপর চাপ কমাতে চায় এবং মানব পাচারকারীরা যাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার মতো প্রাণঘাতী যাত্রার আয়োজন করতে না পারে, তা রোধ করতে চায়।

নেদারল্যান্ডস সরকার এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, চুক্তির প্রথম ধাপে কেবল ‘অবিবাহিত পুরুষদেরই’ সেখানে পাঠানো হবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে মূল মনোযোগ থাকবে এমন ব্যক্তিদের ওপর, যারা রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের কোনো দেশ থেকে এসেছেন।

রুয়ান্ডায় পৌঁছানোর পর মানুষ সেখানে সমাজের মূলধারায় মিশে যাওয়ার সুযোগ পাবে; অর্থাৎ, তারা সেখানে বসবাসের অধিকার পাবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগ লাভ করবে।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা এক বিবৃতিতে জানিয়েছেন, অভিবাসীদের জন্য একটি ‘নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান’ নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

“অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বৈশ্বিক ভারসাম্যহীনতা দূর করার লক্ষ্যেও রুয়ান্ডা কাজ করতে আগ্রহী। অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ এই ভারসাম্যহীনতা”, বলেছেন বিরুতা।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পৃথক এক প্রতিবেদনে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রস্তাবিত এই নির্বাসন কেন্দ্রটি প্রাথমিকভাবে একটি পরীক্ষামূলক প্রকল্প বা কর্মসূচি (পাইলট প্রজেক্ট) হিসেবে কাজ করবে। এ কর্মসূচির আওতায় এই ৫টি দেশ থেকে আসা ২০ জন করে মোট ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে রাখা হতে পারে।

এ পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক্ষেত্রে সহায়তাকারী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। আইওএমের একজন মুখপাত্র জানান, জটিল পরিস্থিতি বা ট্রানজিট পর্যায়ে থাকা অভিবাসীদের সহায়তা প্রদানের ক্ষেত্রে তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে তারা অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র (রিটার্ন হাব) বা অনুরূপ কোনো ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর আফ্রিকা বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টিন ডি মন্টজোয়ে বলেছেন, “অভিবাসী নির্বাসন কেন্দ্র স্থাপনের জন্য রুয়ান্ডাকে বেছে নেওয়াটা উদ্বেগের কারণ হতে পারে। কারণ, সেখানে ভিন্নমত দমনের দীর্ঘ ইতিহাস রয়েছে; এছাড়া নির্বিচারে আটক রাখা, আটকের সময় দুর্ব্যবহার এবং প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের সহায়তা করার মতো অভিযোগও রয়েছে রুয়ান্ডার সরকারের বিরুদ্ধে।”

“অভিবাসীদের ফেরত পাঠানোর কর্মসূচি পরিচালনার জন্য কিগালি (রুয়ান্ডার রাজধানী)-কে অর্থ প্রদান করা মানে কেবল তাদেরই কষ্ট ও ক্ষতির মুখে ফেলা নয়, বরং এটি এমন একটি সরকারকে আর্থিকভাবে সহায়তা করা এবং রাজনৈতিক সুবিধা দেওয়া, যারা নিজ দেশে ও বিদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী”, বিবিসিকে বলেছেন মন্টজোয়ে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রুয়ান্ডায় যৌথভাবে অভিবাসী নির্বাসন কেন্দ্র খুলছে ইউরোপের ৫ দেশ

Update Time : 11:52:45 am, Tuesday, 17 November 2026