Dhaka 7:20 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:02:52 pm, Thursday, 12 November 2026
  • / 2 Time View

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।

বোর্ড জানায়, আগামী ১৬ নভেম্বর সকাল ১১টায় বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। সভার সংশোধিত স্থান শ্রম অধিদপ্তর বলে জানিয়েছে বোর্ড।

সভার আলোচ্যসূচিতে রয়েছে—গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি কর্তৃক মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল এবং এই খাতে নিযুক্ত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার

Update Time : 01:02:52 pm, Thursday, 12 November 2026