Dhaka 7:20 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার

প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:01:30 pm, Thursday, 12 November 2026
  • / 2 Time View

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের ভাগ্যোন্নয়নে আজকের ককাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত হয়।

প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মো. সাইফুল ইসলাম, এমপি।

জাতীয় সংসদের স্পিকার বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন।

বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে। ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে এদেশের জনগণ রাজপথে নেমে আসে। জনগণের দৃঢ় প্রতিরোধের কারণে এদেশের স্বৈর শাসনের অবসান হয়। আপামর জনসাধারণের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।

রাজনৈতিকদের দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে এ দেশের দুর্নীতি নির্মূল করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিকদের অধীনে আমলারা কাজ করে থাকেন। বাংলাদেশের দুর্নীতি নির্মূলের মাধ্যমে সমাজের সর্বস্তরের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এবারের সংসদে নারী সংসদ-সদস্যরা সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী সংসদ-সদস্যগণ আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করলে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে।

প্রকৃত অর্থে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এ দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।’ 

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সমন্বয়ে এই ককাস গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নের বিষয়ে সম্মিলিতভাবে কাজ করা।’

এর আগে, অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর ও আলোচনায় পাহাড় ও সমতলে বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যে অগ্রাধিকার, শহরের ভাসমান জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীদের অধিকার সুরক্ষা, দলিতদের স্থায়ী বাসস্থান, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক অগ্রাধিকার, অভিবাসী নারীকর্মীদের সামাজিক সুরক্ষা, গার্মেন্ট শ্রমিকদের অধিকার সুরক্ষা নিশ্চিতকরণ, বেদে ও উপকূলীয় জেলে সম্প্রদায় এবং দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নে ককাসের অংশীজন গুরুত্বারোপ করেন।

এসময় ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের নিদারুণ মর্মন্তুদ অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ককাসের সদস্য, জাতীয় সংসদের হুইপ, ককাসের অংশীজন, আমন্ত্রিত অতিথি, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার

Update Time : 01:01:30 pm, Thursday, 12 November 2026