Dhaka 7:20 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার

পরকীয়ার অভিযোগে জেনসেন হুয়াংকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:58:49 am, Thursday, 12 November 2026
  • / 7 Time View

বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে কম্পানিটির পরিচালনা পর্ষদ। এর মধ্যে একজন সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। 

এনডিটিভি জানিয়েছে, হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে এনভিডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুয়াংয়ের সম্ভাব্য বিদায়ে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ায় নেতৃত্বের সংকট তৈরি হতে পারে।

১৯৯৩ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিকে তিন দশকের বেশি সময় ধরে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ সরবরাহে বর্তমানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এনভিডিয়া। 

এদিকে, খবর প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে কম্পানিটির শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। চলতি সপ্তাহে শেয়ারবাজারে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে।

ডিএ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া বলেন, হুয়াংকে দ্রুত সরিয়ে দেওয়া হলে এনভিডিয়া চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। কারণ, প্রতিষ্ঠানটির নেতৃত্ব পরিবর্তনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তবে হুয়াং আইন বা কম্পানির নীতিমালা ভঙ্গ করে থাকলে প্রমাণ পাওয়ার পর পরিচালনা পর্ষদ ব্যবস্থা নিতে পারে।

এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। এ বিষয়ে জানতে চাইলে হুয়াং মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এ ছাড়া অ্যালিস হুয়াং নামের এক চীনা নারী ব্যবসায়ীর সঙ্গেও জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দাদের দাবি, ওই নারী চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার চিপ সরবরাহের ব্যবস্থা করার সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে কর্মীদের কাছে পাঠানো এক স্মারকলিপিতে স্ত্রীর প্রতি অবিশ্বস্ততার কথা স্বীকার করেন হুয়াং। এ জন্য সম্পূর্ণ দায়ও স্বীকার করেন তিনি। তবে সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযোগগুলো নিয়ে তিনি হুয়াংয়ের সঙ্গে আলোচনা করেননি। তবে এনভিডিয়া প্রধানের প্রতি সমর্থন জানিয়ে তাকে সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, চীনের ওই নারী ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে কংগ্রেসের কাছে ব্রিফিং দিতে অস্বীকৃতি জানালে হুয়াংকে কংগ্রেসের তলবের মুখে পড়তে হতে পারে।

উল্লেখ্য, ১৯৯৩ সালে কার্টিস প্রিয়েম ও ক্রিস মালাচোভস্কির সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। শুরুতে কম্পিউটার গেমের জন্য গ্রাফিকস চিপ তৈরি করলেও পরে কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ সরবরাহে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয় এনভিডিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পরকীয়ার অভিযোগে জেনসেন হুয়াংকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

Update Time : 05:58:49 am, Thursday, 12 November 2026