Dhaka 6:25 pm, Friday, 6 November 2026
সর্বশেষ
পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হামের টিকা বন্ধে জড়িতদের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয় নিরাপত্তায় পেশাদারত্বের আহ্বান আনসার মহাপরিচালকের জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:29:43 am, Thursday, 5 November 2026
  • / 11 Time View

জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন মঢাজিস্ট্রেট সা্রাহ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ আমির হোসেন এ আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।  

আজ বিকেল ৩টা ৫০ মিনিটে তাকে সিএমএম হাজতখানা থেকে শুনানির জন্য আদালতে তোলা হয়। পরে বিকেল ৪টা ১ মিনিটে বিচারক এজলাসে উঠেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী চৌধুরী মো. গালিব রাকিবসহ কয়েকজন বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে শুনানি করেন। 

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। তিনি বলেন, জুলাই  আন্দোলন চলাকালে গণভবনে তখন শেখ হাসিনার সঙ্গে আন্দোলন দমন করার জন্য মিটিং করেন আজকের আসামি। ফ্যাসিস্ট হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেন।

এ জন্য পুরস্কারস্বরূপ তথ্য উপদেষ্টা হন এবং ডিবিসি নিউজের সিইও হন। তখন তিনি এডিবি নামক গ্রুপ খুলে হাসিনাকে সহায়তা করেন। ক্ষমতা অপব্যবহার করে গুলশান বনানীতে অনেক সম্পদ করেছেন।  

আসামিপক্ষের জেলে সুচিকিৎসার বিষয়ে তিনি বলেন, জেল কোড হিসেবে যদি তিনি সেটা পেয়ে থাকেন তাহলে সেটা পেতে পারেন। 

পরে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, তথ্য উপদেষ্টা ছিলেন তিনি, এই হিসেবে তিনি মন্ত্রী পর্যায়ের।

এজন্য তিনি জেল কোড হিসাবে সুবিধা পেতে পারেন। জবাবে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সে এই পদমর্যাদার ছিলেন না, সুতরাং জেলে এসব সুবিধা পাবেন না।  

পরবর্তীতে বিচারক বলেন, তিনি সামাজিক পদমর্যাদা হিসেবে যতটুকু মর্যাদা পাওয়ার ততটুকুই পাবেন।

এরআগে গতকাল বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টিভি ডিবিসি নিউজের কার্যালয় থেকে টেলিভিশন স্টেশনটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। সে সময় প্রতিষ্ঠানের প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশ নিয়ে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

Update Time : 11:29:43 am, Thursday, 5 November 2026