Dhaka 3:29 pm, Thursday, 5 November 2026

খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 08:44:13 am, Thursday, 5 November 2026
  • / 4 Time View

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি বাগেরহাটে মাজারে যান।

সেখানে জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। 

এর আগে বৃহস্পতিবার সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান।

পরে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এ সফরে বন্দর উন্নয়ন, আন্তর্জাতিক বিনিয়োগ ও ক্রীড়া আয়োজনের পাশাপাশি বাগেরহাটের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Update Time : 08:44:13 am, Thursday, 5 November 2026