দেশে প্রথম ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার
- Update Time : 08:57:58 am, Thursday, 5 November 2026
- / 2 Time View
ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে ৭ দিন পর্যন্ত মিলবে বিভিন্ন সুবিধা
যাত্রীদের জন্য দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ সুবিধার আওতায় নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নভোএয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এ সুবিধা নেওয়া যাবে। এ কর্মসূচির অংশীদার হিসেবে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে।
নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালুর মাধ্যমে ভ্রমণের বাইরেও যাত্রীদের জন্য বাড়তি সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।
নভোএয়ার জানিয়েছে, এর আগে তারা ‘এসএমআইএলইএস’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা চালু করেছে।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।




