Dhaka 10:09 pm, Monday, 9 November 2026
সর্বশেষ
নতুন মজুরি কাঠামোর সুপারিশ কবে, জানাল মালিকপক্ষ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের কপি ঢাকায় পাঠানো হয়েছে হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরাও পাবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা শুরু সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্যাসিস্ট হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছে : রিজভী গত দেড় দশকে ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছে সরকার ব্রাজিলে মার্চে হবে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

ব্রাজিলে মার্চে হবে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:40:20 am, Monday, 9 November 2026
  • / 13 Time View

ব্রাজিলের সাও পাওলোতে আগামী বছরের ২২ থেকে ২৫ মার্চ দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)। বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ এবং ব্রাজিলসহ লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

সোমবার রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

আয়োজকরা জানান, সাও পাওলোর প্রো ম্যাগনো সেন্ট্রো ডি ইভেন্টসে চার দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে প্রথমবারের মতো আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’র ধারাবাহিকতায় এবার আরো বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আয়োজনে স্টলের নিবন্ধন করতে ৪ লাখ ৫০ হাজার এবং বিজনেস ডেলিগেশন ফি বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা নিবন্ধন খরচ দিতে হবে। 

সংবাদ সম্মেলনে বিবিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবদিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাজারে প্রবেশাধিকার এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও অংশীদারত্ব তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

বিবিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, ২০২৪-২৫ অর্থবছরে ব্রাজিলে বাংলাদেশের রপ্তানি প্রায় ১৮ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

এক্সপোতে বাংলাদেশের তৈরি পোশাক, নিট ও ওভেন পোশাক, ডেনিম, জুতা, চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, ওষুধ, সিরামিক, কৃষিপ্রক্রিয়াজাত খাদ্য, হিমায়িত সামুদ্রিক খাদ্য, প্লাস্টিক ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিতে পারবে।

অন্যদিকে বাংলাদেশে ব্রাজিলের তুলা, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল, কফি, ভুট্টা ও পশুখাদ্যের উপাদানসহ কৃষিপণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে। দুই দেশের এ পারস্পরিক বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছে আয়োজকরা।

বিবিসিসিআই জানায়, এবারের প্রদর্শনীতে বাংলাদেশের উৎপাদনকারী ও রপ্তানিকারকদের সঙ্গে ব্রাজিলের আমদানিকারক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ক্রেতা-বিক্রেতার মধ্যে বৈঠক, রপ্তানি আদেশ সংগ্রহ, পরিবেশক নিয়োগ, পণ্য সংগ্রহ এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ থাকবে।

এক্সপোতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি উৎপাদনকারী, রপ্তানিকারক ও ব্যবসায়ীদের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন এবং ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত নিয়মিত নিবন্ধন করা যাবে।

সংবাদ সম্মেলনে বিবিসিসিআইয়ের পরিচালক আফাফ মুস্তাহিল হক স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া ভেনচুরা গ্লোবালের একজন প্রতিনিধি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেলাল উদ্দিন আহমেদ।

আয়োজকরা আশা করছেন, এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা ব্রাজিল ও লাতিন আমেরিকার বাজারে প্রবেশের নতুন সুযোগ পাবেন। পাশাপাশি দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা আরো সম্প্রসারিত হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্রাজিলে মার্চে হবে দ্বিতীয়বারের মতো ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’

Update Time : 11:40:20 am, Monday, 9 November 2026