Dhaka 6:09 pm, Thursday, 5 November 2026
সর্বশেষ
দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হামের টিকা বন্ধে জড়িতদের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাতীয় নিরাপত্তায় পেশাদারত্বের আহ্বান আনসার মহাপরিচালকের জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে আইসিএপিপির সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারপারসন হলেন ইসমাইল জবিউল্লাহ

সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:41:37 am, Thursday, 5 November 2026
  • / 5 Time View

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের দুটি সতর্কবার্তা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। তবে এর কিছু সময় পর বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেওয়া হলেও কী ধরনের বিপদ তৈরি হয়েছিল, তা জানায়নি নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেট।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পৃথক বিবৃতিতে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, শারুরাহর বাসিন্দাদের সতর্ক করতে জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি বার্তা পাঠানো হয়েছে।

এর কিছুক্ষণ পর বিভাগটি জানায়, গভর্নরেটের বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলতে এবং ঘটনাস্থলে ভিড় করা ও ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়।

তবে কী কারণে সতর্কতা জারি করা হয়েছিল বা বিপদের ধরন কী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার মধ্যে এ সতর্কবার্তা এলো। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি

Update Time : 11:41:37 am, Thursday, 5 November 2026