Dhaka 6:12 pm, Wednesday, 4 November 2026
সর্বশেষ
সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহের সময়, মুখোশধারীদের হামলা, ৫ সাংবাদিক আহত অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪ হাজার আটক বিশ্ববিদ্যালয় হোক মুক্তচিন্তার জায়গা, রাজনৈতিক প্রতিশোধের নয়: এইচআরডব্লিউ বিশ্ববিদ্যালয় ফুটবলে প্রতিভা অন্বেষণের মঞ্চ এবিজি ইউনিভার্সিটি কাপ অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে এআই বিজনেস সামিট ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর নয়াদিল্লি থেকে ম্যানিলা, আটলান্টা—২০২৬ সালে নতুন গতি পেয়েছে কোয়াড বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ, সমন্বিত নেটওয়ার্ক গড়ার প্রস্তাব হাতি-গাধার মধ্যবর্তী লড়াইয়ে যেভাবে পাল্টাতে পারে মার্কিন পররাষ্ট্রনীতি

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহের সময়, মুখোশধারীদের হামলা, ৫ সাংবাদিক আহত

মাসুদ রানা, সাভার প্রতিনিধ :
  • Update Time : 11:45:27 am, Wednesday, 4 November 2026
  • / 7 Time View

ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষের খবর সংগ্রহের সময় দুই দফায় হামলার শিকার হয়েছেন পাঁচ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। বুধবার(৪ নভেম্বর) সকালে ও দুপুরে পৃথক ঘটনায় তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলায় ক্যামেরা ভাঙচুরের অভিযোগও উঠেছে।

দুপুর ১২টার দিকে হেমায়েতপুরে নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক নাজমুল হুদা ও ক্যামেরাপারসন ইমদাদুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। নাজমুল হুদা জানান, তিনি শ্রমিক অসন্তোষ নিয়ে সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময় মুখোশধারী ১৫ থেকে ২০ জন তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং রড, এসএস পাইপ, লাঠি ও ইট দিয়ে তাদের মারধর করে। এতে তার বুক, পিঠ, হাত ও পায়ে আঘাত লাগে। তার ক্যামেরাপারসনও হামলার শিকার হন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হন আরও তিন গণমাধ্যমকর্মী।

তারা হলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি রাইয়ান বিন আমিন এবং একই টেলিভিশনের ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন।

আহত সাংবাদিকদেরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে তারা পদ্মার মোড়ে যান। সেখানে কয়েকজন শ্রমিকের বক্তব্য নেওয়ার পর ঘটনাস্থলের কিছুটা সামনে গিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় আন্দোলনকারীদের মধ্য থেকে মাস্ক পরা একদল ব্যক্তি তাঁদের পরিচয় জানতে পেরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও ইট দিয়ে তাঁদের মারধর করে।

পরে আশপাশের কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তাদের সহায়তায় আহত তিন গণমাধ্যমকর্মী ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহের সময়, মুখোশধারীদের হামলা, ৫ সাংবাদিক আহত

Update Time : 11:45:27 am, Wednesday, 4 November 2026