Dhaka 1:54 am, Saturday, 7 November 2026
সর্বশেষ
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা ভাত-খিচুড়িতে সীসা মেশার শঙ্কা, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নতুন গবেষণা সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া সদরে অবৈধ ফাইভ স্টার ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

জুয়েল রানা-ইবি থানা প্রতিনিধি, কুষ্টিয়া:
  • Update Time : 09:58:57 am, Tuesday, 3 November 2026
  • / 250 Time View

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন কীর্তিনগর এলাকায় অবৈধভাবে পরিচালিত মেসার্স ফাইভ স্টার ব্রিকস ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানে স্কেভেটর দিয়ে ইটভাটাটির স্থাপনা ভেঙে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ছবি সময়ের কাগজ

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের চলতি ইটভাটা মৌসুমের চতুর্থ অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয়। ইটভাটাটির মালিক কীর্তিনগর গ্রামের বসির মেম্বার বলে জানা গেছে।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম। প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ সময় দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ছবি: সময়ের কাগজ

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষা এবং আইন অমান্যকারী ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়া সদরে অবৈধ ফাইভ স্টার ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

Update Time : 09:58:57 am, Tuesday, 3 November 2026