Dhaka 12:43 am, Saturday, 7 November 2026
সর্বশেষ
নারীর অগ্রগতিতে শুধু শীর্ষ পদ নয়, সুযোগ তৈরিই বড় বিষয়: জুবাইদা ভাত-খিচুড়িতে সীসা মেশার শঙ্কা, অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নতুন গবেষণা সরকারি দপ্তরের বাড়তি খরচেই শ্রমিকদের মজুরি বাড়াতে পারছেন না মালিকরা: মাসুদ পায়ের আঁকাবাঁকা মোটা শিরা: অবহেলা থেকে জটিলতা, চিকিৎসায় নতুন সম্ভাবনা দেশের শিল্প ও বাণিজ্যে গতি ফেরাতে রাজধানীতে বসল এআই সামিট সৌদি আরবের এক শহরে সতর্কতা জারি তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইসিং আলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধ সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ কোটালীপাড়ার ৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:46:59 pm, Tuesday, 3 November 2026
  • / 33 Time View

চট্টগ্রামে বিভিন্ন যুবককে অপহরণ করে যৌন নিপীড়ন, বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণ এবং আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে নুর হোসাইন নুরু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার নুরু সন্দ্বীপের মাইটভাঙ্গা সারেংবাড়ির মৃত নুর আলমের ছেলে।

সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরুকে গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি জানায়, এর আগে নুরুর বিরুদ্ধে হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগীরা। মামলার অভিযোগে বলা হয়, নুরু ও তার অনুসারীরা বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ডেকে এনে যৌন নিপীড়ন করতেন।

এ ঘটনা প্রকাশ করলে ভুক্তভোগীদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে পুলিশে দেওয়ার ভয় দেখানো হতো। একপর্যায়ে তাদের বিবস্ত্র করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা হতো। 

এ ঘটনায় মামলা হওয়ার পর চট্টগ্রামে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে একটি স্যাটেলাইট টেলিভিশনের ঢাকায় কর্মরত এক নারী সাংবাদিককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তিনি সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

ওই মামলায় নুরুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছিল। 

এ ছাড়া ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নুরু যুবদলের ব্যানারে বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

নুরুকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অপহরণের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

Update Time : 12:46:59 pm, Tuesday, 3 November 2026