Dhaka 9:27 pm, Wednesday, 21 October 2026

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:58:24 pm, Wednesday, 21 October 2026
  • / 12 Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মাম রুটে আজ বুধবার ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান।

দেশটির বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি। 

এ দিকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ বুধবার ফ্লাইট বাতিলের এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইট পরিচালনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করেছে বিমান। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।

এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে। 

জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে। 

বাতিল ১৩৪ ফ্লাইট

বেবিচকের সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে মোট ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

Update Time : 12:58:24 pm, Wednesday, 21 October 2026