Dhaka 9:24 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অতিরিক্ত দামে সার বিক্রি, চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়ল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১২ দিনে দেড় কোটি আবেদন বিশ্বকাপ টিকিটের, কত দিন চলবে প্রক্রিয়া জেনে নিন স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য

১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:18:17 pm, Tuesday, 13 October 2026
  • / 4 Time View

বিগত সরকারের ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, রেল খাতে বিপুল অর্থ ব্যয়ের পরও অপচয় ও অনিয়মের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ সময়েও রেলের সেবার মানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। রেল খাতের বিভিন্ন ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। কোথাও উন্নয়ন পিছিয়ে পড়েছে, আবার কোথাও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে রেলব্যবস্থা যে পর্যায়ে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে পৌঁছাতে পারেনি। 

তিনি আরো বলেন, দীর্ঘদিনের এই পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রেল খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে। যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন।

মন্ত্রী বলেন, রেল খাতকে আধুনিক ও কার্যকর ব্যবস্থায় রূপান্তরিত করে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, পার্বতীপুর কেন্দ্রীয় লোকমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী

Update Time : 02:18:17 pm, Tuesday, 13 October 2026