Dhaka 9:24 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অতিরিক্ত দামে সার বিক্রি, চাঁপাইনবাবগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা ১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র জমার সময় বাড়ল ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১২ দিনে দেড় কোটি আবেদন বিশ্বকাপ টিকিটের, কত দিন চলবে প্রক্রিয়া জেনে নিন স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য

গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:13:21 pm, Tuesday, 13 October 2026
  • / 4 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফান্ডামেন্টালস অব রিসার্চ মেথডলজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের উদ্যোগে ডব্লিউ এ জেনকিন্স ভার্চুয়াল লেকচার রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে এই সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মেহনাজ সাদেক।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, গবেষণার ক্ষেত্রে নিজস্ব চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। তাই প্রযুক্তির পাশাপাশি নিজস্ব মেধা ও বুদ্ধি দিয়ে নতুন ধারণা তৈরি করার ওপর জোর দেন তিনি। 

বাংলাদেশের মানবসম্পদকে দেশের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এই সম্পদকে দেশের উন্নয়নে ব্যবহার করতে হবে। গবেষণার ক্ষেত্রে জনস্বার্থ, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

তরুণ প্রজন্মকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপ-উপাচার্য আরো বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল সনদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য

Update Time : 02:13:21 pm, Tuesday, 13 October 2026