Dhaka 6:17 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ৪ অভিযোগের ৩টিই প্রত্যাহার উদ্ধার হওয়া ল্যাপটপ জার্মান পর্যটককে হস্তান্তর করল পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের শঙ্কা, চার বিভাগে বৃষ্টির আভাস সৌদি আরবগামী যাত্রী ও সব এয়ারলাইনসের জন্য জরুরি বার্তা বেবিচকের প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরো করে হত্যা, জিতেশের মৃত্যুদণ্ড এসএসসিতে ২ বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা দিল্লিতে আটক নারীদের মারধর, যৌন নির্যাতনের অভিযোগ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:14:33 am, Tuesday, 13 October 2026
  • / 5 Time View

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে নেতৃত্ব দেওয়া তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১২ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া তিন কূটনীতিক হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। 

তাদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ভিয়েতনাম ও মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া ভারতের মুম্বাই, নেদারল্যান্ডসের হেগ, দিল্লি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। 

নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।

অন্যদিকে, নওরীন আহসান এর আগে প্রিটোরিয়া, হেগ ও অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক

Update Time : 10:14:33 am, Tuesday, 13 October 2026