Dhaka 2:14 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি সব অফিসের জন্য একগুচ্ছ নির্দেশনা দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:51:14 am, Sunday, 11 October 2026
  • / 3 Time View

দেশের টেকসই জ্বালানি ভবিষ্যৎ গড়তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যুৎ-জ্বালানি খাতের পেশাজীবীদের নিয়ে জাতীয় পর্যায়ের ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ : টেকসই জ্বালানি উদ্ভাবনের খোঁজে ২০২৬’ শুরু হয়েছে। এর মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর সামনে নিজেদের ধারণা উপস্থাপনের পাশাপাশি উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের কাছে তা তুলে ধরার সুযোগ পাবেন।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতায় ধারণা জমা দেওয়া যাবে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সহযোগিতায় প্রতিযোগিতাটি বাস্তবায়ন করছে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে জিআইজেড বাংলাদেশ।

প্রতিযোগিতাটি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (আরইএসপি) ২০২৬–২০৩০-এর লক্ষ্য অর্জনে অবদান রাখার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

কৌশলপত্র অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সময়ে ২০২৬ সালের ভিত্তিমানের তুলনায় ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যও রয়েছে। 

প্রতিযোগিতায় দুটি বিভাগে ধারণা জমা দেওয়া যাবে। নবায়নযোগ্য জ্বালানি বিভাগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি, দেশীয় সোলার প্যানেল ও ইনভার্টার উৎপাদন, বায়ুবিদ্যুৎ এবং কৃষিকাজের সঙ্গে সৌরবিদ্যুতের সমন্বিত ব্যবহার বা অ্যাগ্রিভোল্টাইকসের মতো বিষয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান করা হয়েছে।

এ ছাড়া জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মতো সমাধানও প্রস্তাব করা যাবে। 

অন্যদিকে, জ্বালানি দক্ষতা বিভাগে জ্বালানির ব্যবহার কমানো ও দক্ষতা বাড়ানোর ধারণা জমা দেওয়া যাবে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিভিত্তিক উদ্যোগ, পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থা, জ্বালানি ব্যবহারের দক্ষতা পর্যবেক্ষণে ডিজিটাল প্রযুক্তি, বিদ্যমান স্থাপনা ও যন্ত্রপাতির দক্ষতা বৃদ্ধি, আচরণগত পরিবর্তন এবং নীতিগত প্রস্তাবনা।

দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেকোনো বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা দুজনের দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিয়োজিত পেশাজীবীরা এককভাবে অংশ নিতে পারবেন।

আবেদন জমা দেওয়ার সময় অংশগ্রহণকারীদের পরিচয় ও যোগ্যতা যাচাই করা হবে। কোনো আবেদন অসত্য বা প্রতারণামূলক প্রমাণিত হলে প্রতিযোগিতার যেকোনো পর্যায়ে তা বাতিল করা হতে পারে। 

অংশ নিতে আগ্রহীদের প্রতিযোগিতার ওয়েবসাইটে নিবন্ধন করে লিখিত কনসেপ্ট নোটের পাশাপাশি সর্বোচ্চ তিন মিনিটের একটি পিচ ভিডিও জমা দিতে হবে। সেখান থেকে নির্বাচিত সেরা ধারণাগুলো বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর সামনে সরাসরি উপস্থাপনের সুযোগ পাবে।

প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা জানাতে আয়োজন করা হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি বিভাগের বিজয়ীরা ট্রফি ও সনদ পাওয়ার পাশাপাশি তাঁদের শিক্ষা বা পেশাগত অগ্রযাত্রায় সহায়ক পুরস্কার পাবেন। একই সঙ্গে উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী ও অর্থায়নকারী প্রতিষ্ঠানের সামনে নিজেদের উদ্ভাবনী ধারণা তুলে ধরার সুযোগ পাবেন তাঁরা।

আগ্রহীরা https://seideacontest2026.sreda.gov.bd/ ওয়েবসাইটে নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার নিয়মিত তথ্য ও হালনাগাদ জানতে #seideacontest2026 অনুসরণ করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু

Update Time : 06:51:14 am, Sunday, 11 October 2026