Dhaka 6:58 pm, Saturday, 10 October 2026
সর্বশেষ
স্তন ক্যান্সার : লজ্জা নয়, চাই দ্রুত শনাক্তকরণ ধর্ম যার যার, বাংলাদেশ সবার : হুইপ দুলু ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই, হাসপাতালে ১৬৩১ যা ইচ্ছে করুন, আমরা পিছু হটব না—মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি ৭১ সাল থেকে আওয়ামী লীগ মিথ্যা কথা বলে আসতেছে : শামা ওবায়েদ ভারতে শেখ হাসিনাকে আশ্রয়, ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নে বড় বাধা : রাষ্ট্রদূত মুশফিকুল পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : রাশেদ খান শ্রমিকদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার : মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:36:28 am, Saturday, 10 October 2026
  • / 1 Time View

স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের সূতিকাগার উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এই ব্যবস্থা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী এলাকায় সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কর্মকৌশল নির্ধারণবিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, সৌরশক্তি ব্যবহারে সরকারের ঘোষিত পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষ পায়, সে লক্ষ্যে কাজ করতে হবে তাদের।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন।

বিরোধী দলের শাটডাউনের আহ্বানের পরও গত পাঁচ দিনে ৭ হাজার ৭৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে। 

প্রতিমন্ত্রী আরো বলেন, গত সাত মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে মোট ঋণের চাপ ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমেছে বলে তিনি দাবি করেন।

জাতীয় সংসদ ও রাজপথে বিরোধী দলের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘের অধিবেশনে সরকারের সাফল্য আড়াল করতে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাঙচুর চালিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। 

বিদ্যুৎ–সংকট মোকাবেলায় সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে বর্তমানে সৌরশক্তি থেকে ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অথচ পাকিস্তানের মতো দেশ সৌরশক্তি থেকে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।

মীর শাহে আলম বলেন, বাসাবাড়িতে উৎপাদিত উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে।

এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার : মঈন খান

Update Time : 11:36:28 am, Saturday, 10 October 2026