সর্বশেষ
ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 11:55:43 am, Saturday, 10 October 2026
- / 44 Time View
ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে।
দেশের জনগণকে তা রুখে দিতে হবে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই। এ সময় তিনি সরকারকে সহযোগিতা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শহীদ ওসমান হাদি জাতীয়তাবাদী চেতনার অংশ। ওসমান হাদিকে কেন্দ্র করে নুরুল হক নুরের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
Tag :









