Dhaka 9:07 am, Wednesday, 18 November 2026
সর্বশেষ

শক্তিশালী দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:10:21 am, Wednesday, 7 October 2026
  • / 36 Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, একটি দেশকে শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরীসিম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের বড় দায়িত্ব রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না।

তিনি বলেন, অনেকেই মনে করেন আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু বাস্তবে দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা।

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই তারা বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে। 

মন্ত্রী শিক্ষকদের এ দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন—জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শক্তিশালী দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : মঈন খান

Update Time : 09:10:21 am, Wednesday, 7 October 2026