Dhaka 9:25 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ৭ পদের ৫টিই শূন্য, এক অফিস সহায়কে চলছে শিক্ষা অফিস সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৯ ককটেল উদ্ধার পুঁজিবাজারের চেহারা এক বছরে বদলে যাবে : অর্থমন্ত্রী

সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৯ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:24:47 pm, Sunday, 4 October 2026
  • / 4 Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তের প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাকসাপাড়া গ্রামের মো. মনিরুলের ছেলে মো. কালামের (৩০) বাড়ির সামনে যায়। সেখানে একটি খড়ের গাদার নিচে কালো বালতির ভেতর ককটেলগুলো দেখতে পায় তারা।

পরে বিজিবি সদস্যরা স্থানটি ঘিরে রেখে শিবগঞ্জ থানা-পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশ যৌথভাবে ককটেলগুলো উদ্ধার করে। দুপুর আড়াইটার দিকে সেগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সম্প্রতি একাধিকবার ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা বিজিবির নজরে রয়েছে।

এসব প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, রঘুনাথপুর বিওপির অদূরে মনিরুলের বাড়ির পাশ থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশে সেগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৯ ককটেল উদ্ধার

Update Time : 01:24:47 pm, Sunday, 4 October 2026