Dhaka 4:04 pm, Tuesday, 6 October 2026
সর্বশেষ
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ : অ্যাটর্নি জেনারেল জাহাজ নির্মাণ পুনঃপ্রক্রিয়ায় প্রশাসনিক জট খোলার নীতিগত সিদ্ধান্ত শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান বসুন্ধরা আবাসিকে জ্বালানি সংকট, তেল আনতে ছুটতে হচ্ছে দূরে বিদেশি উড়োজাহাজের চলাচল নজরদারিতে, বাড়ছে ওভারফ্লাই আয় হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:57:00 am, Saturday, 3 October 2026
  • / 9 Time View

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বাংলাদেশের অবস্থান, বৈশ্বিক পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক সম্ভাবনা তুলে ধরেন। 

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরু‌মে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস : নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নি‌য়ে‌ছেন।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। 

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক যোগাযোগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু, বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী

Update Time : 10:57:00 am, Saturday, 3 October 2026