চিকিৎসকরা বহু সীমাবদ্ধতার মাঝেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন : স্বাস্থ্যমন্ত্রী
- Update Time : 12:47:00 pm, Wednesday, 30 September 2026
- / 2 Time View
দেশের চিকিৎসকরা বহু সীমাবদ্ধতার মাঝেও দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তাদের জন্য উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ সুবিধার পরিধি বাড়াতে চীন ও পাকিস্তানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা ও অগ্রগতির কাজ এগিয়ে চলেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ২৫০ শয্যায় উন্নীতকরণ কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রতি চিকিৎসকদের কাজের বাস্তব চিত্র ও প্রতিকূলতা অনুধাবনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। কোনো কাজের ঘাটতি বা ভুল-ত্রুটি থাকলে তা গণমাধ্যমের গঠনমূলক আলোচনার মাধ্যমে শুধরে নেওয়ার ইতিবাচক মানসিকতা রাখার জন্য তিনি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
সাখাওয়াত হোসেন বলেন, একটি সুস্থ ও সবল জনগোষ্ঠী ছাড়া সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা অসম্ভব। তাই চিকিৎসা পেশার মহৎ মর্যাদা রক্ষা করে দেশের প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক হতে হবে।
